প্রাইভেসি নীতিসমূহ "
এই নীতিসমূহ জানুয়ারি ১, ২০২০ থেকে কার্যকরী
আপনার এবং আপনার তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। jobdesk Ltd. এর নীতি অনুযায়ী, আমাদের ওয়েবসাইট, worklybd.com এবং আমাদের মালিকানাধীন এবং পরিচালিত অন্যান্য সকল সাইটগুলো থেকে নেওয়া আপনার সকল তথ্যের সম্পূর্ণ গোপনীয়তা বজায় রাখতে আমাদের একান্ত দায়িত্ব।
আমরা যে সকল তথ্য নিয়ে থাকি
লগ ডেটা
আপনি যখন আমাদের ওয়েবসাইটটি ভিজিট করেন, তখন আমাদের সার্ভারে স্বয়ংক্রিয়ভাবে আপনার ওয়েব ব্রাউজার দ্বারা প্রদত্ত স্ট্যান্ডার্ড ডেটা গ্রহণ করে নিতে পারে। এই ডেটার মধ্যে থাকতে পারে আপনার কম্পিউটারের ইন্টারনেট প্রোটোকল (IP) ঠিকানা, আপনার ব্রাউজারের ধরন এবং সংস্করণ, আপনি যে যে সাইটগুলো ভিজিট করেন, আপনার ভিজিট করার সময় এবং তারিখ, প্রতিটি সাইটে সময় ব্যয় করেন এবং আরও অন্যান্য কিছু তথ্য।
ডিভাইস ডেটা
আমাদের ওয়েবসাইটটি ভিজিট করার জন্য আপনি যে ডিভাইসটি ব্যাবহার করছেন তা সম্পর্কিত ডেটাও আমরা সংগ্রহ করতে পারি। এই ডেটার মধ্যে থাকতে পারে ডিভাইসের ধরন, অপারেটিং সিস্টেম, ইউনিক ডিভাইস আইডেন্টিফায়ার, ডিভাইস সেটিংস এবং আপনার লোকেশন। আমাদের সংগ্রহ পদ্ধতি নির্ভর করে আপনার ডিভাইস এবং সফ্টওয়্যারের সেটিংসের উপর। আমাদের পরামর্শ হবে যে, আপনি আপনার ডিভাইস ম্যানুফেকচারার কিংবা সফ্টওয়্যার প্রদানকারীর নীতিগুলি চেক করে বুঝে নিন তারা আপনার কোন তথ্যগুলো আমাদের জন্য উপলব্ধ করে থাকে।
ব্যক্তিগত তথ্যসমূহ
আমরা আপনার কিছু ব্যক্তিগত তথ্যসমূহ চেয়ে থাকতে পারি, যেমন –
-
নাম
-
ইমেইল
-
সোশ্যাল মিডিয়া প্রোফাইলসমূহ
-
জন্ম তারিখ
-
ফোন/মোবাইল নম্বর
-
বাসার ঠিকানা
-
চাকরির ঠিকানা
-
ওয়েবসাইট
-
পেমেন্ট সম্পর্কিত তথ্য
-
ড্রাইভিং লাইসেন্সের তথ্য
-
পাসপোর্ট নম্বর
-
ট্যাক্স/SSN/মেডিকেয়ার নম্বর
বিজনেস ডেটা
ব্যবসায়িক ডেটা বলতে বুঝানো হচ্ছে সেই সব ডেটা যা আমাদের ওয়েবসাইটে আপনার স্বাভাবিক ব্রাউজিং এর সময় জমা হয়ে থাকে। এই ডেটার মধ্যে থাকতে পারে লেনদেনের রেকর্ড, সেভ করা ফাইলসমূহ, ব্যবহারকারীদের প্রোফাইল, ডেটার অ্যানালাইসিস এবং অন্যান্য সকল মেট্রিক্স। এর সাথে আরও থাকতে পারে অন্যান্য ধরনের তথ্য যা তৈরি হতে পারে ব্যবহারকারীরা আমাদের সার্ভিস ব্যাবহারের ফলে।
প্রসেসিং এর জন্য আইনি সকল ভিত্তি
আপনার ব্যক্তিগত তথ্যগুলো সম্পূর্ণ আইনত, ন্যায্যভাবে এবং স্বচ্ছভাবে প্রসেসিং করা আমাদের দায়িত্ব। আইনগতভাবে যতটুকু ন্যায্য আপনার ঠিক ততটুকু তথ্যই আমরা সংগ্রহ এবং প্রসেসিং করে থাকি।
এই আইনি ভিত্তিগুলো সম্পূর্ণ নির্ভর করে আপনি যে সার্ভিসগুলো ব্যাবহার করে থাকেন এবং আপনি কীভাবে সেগুলি ব্যবহার করেন তার উপর, যার অর্থ আমরা আপনার তথ্য সংগ্রহ এবং ব্যবহার করি শুধুমাত্র যেখানে –
it’s necessary for the performance of a contract to which you are a party or to take steps at your request before entering into such a contract (for example, when we provide a service you request from us);
-
একটি কন্ট্রাক্ট সম্পন্ন করার জন্য এটি জরুরি যেখানে আপনি একটি পক্ষ কিংবা এই ধরনের একটি কন্ট্রাক্টে আবদ্ধ হওয়ার জন্য আপনার অনুরোধ সম্পন্ন করার জন্য (যেমন, আমরা যখন আপনাকে একটি সার্ভিস দিয়ে থাকি যা আপনি আমাদের কাছ থেকে অনুরোধ করেন।) ;
-
এটি একটি বৈধ আগ্রহ (যেটা আপনার ডেটা প্রটেকশন সেটিংস দ্বারা বাতিল হয় না) যেমন গবেষণা এবং উন্নয়ন, আমাদের সার্ভিসের মার্কেটিং এবং প্রোমোশনের জন্য, এবং আমাদের আইনি অধিকার এবং স্বার্থ রক্ষা করার জন্য;
-
আপনি এটির জন্য একটি নির্দিষ্ট উদ্দেশ্যে আমাদের সম্মতি দেন (যেমন আপনি যখন আমাদের নিউজলেটার গ্রহণের জন্য সম্মতি দিয়ে থাকেন) ; কিংবা
-
কোনো একটি আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আমরা আপনার ডেটা প্রসেসিং করতে পারি।
যেখানে আপনি একটি নির্দিষ্ট উদ্দেশ্যে আমাদের কাছে থাকা আপনার তথ্য ব্যবহারে সম্মতি দেন, আপনি সেই সম্মতি যেকোনো সময় পরিবর্তন করতে পারেন যার অধিকার আপনার আছে (তবে ইতিমধ্যে প্রসেস করা আপনার তথ্যগুলো এই পরিবর্তনের ফলে কোনো রকম প্রভাবিত হবে না)।
আমরা ব্যক্তিগত তথ্য প্রয়োজনের চেয়ে বেশি সময় ধরে রাখি না। যদিও আমরা এই তথ্যসমূহ নিয়ে থাকি কিন্তু এর যথাযথ সংরক্ষণের নিশ্চয়তাও আমরা দিয়ে থাকি। আমাদের পক্ষে যতটুকু সম্ভব আমরা আপনার তথ্যসমূহ ক্ষতি, চুরি থেকে সংরক্ষণ করে থাকি এবং এর পাশাপাশি আপনার তথ্যের অননুমোদিত অ্যাক্সেস, প্রকাশ, কপি, ব্যবহার বা পরিবর্তন থেকে বাচিয়ে রাখি। তবে, উল্লেখ্য যে, ইলেকট্রনিক ট্রান্সমিশন বা স্টোরেজের কোনো পদ্ধতিই ১০০% নিরাপদ নয় এবং সম্পূর্ণ ডেটা নিরাপত্তার নিশ্চয়তা কেউই দিতে পারে না। প্রয়োজনে, আমরা একটি আইনি বাধ্যবাধকতা মেনে চলার জন্য আপনার তথ্য রাখতে পারি বা আপনার গুরুত্বপূর্ণ স্বার্থ কিংবা অন্য একজনের গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করার জন্যও আমরা আপনার তথ্য রাখতে পারি।
থার্ড পার্টির কাছে ব্যক্তিগত তথ্য প্রকাশ
আমরা আপনার তথ্য প্রকাশ করতে পারি –
-
কিছু থার্ড পার্টি সার্ভিস প্রোভাইডারদের, যেমন আইটি সার্ভিস, ডেটা স্টোরেজ, হোস্টিং এবং সার্ভার সার্ভিস, এড নেটওয়ার্ক, অ্যানালিটিকস, এরর লগারস, ঋণ সংগ্রাহক, মেইনটেনেন্স কিংবা সমস্যা সমাধানকারী সার্ভিস, মার্কেটিং বা এডভারটাইজ প্রোভাইডার, প্রফেশনাল উপদেষ্টা এবং পেমেন্ট সিস্টেম অপারেটর যেন তাদের সার্ভিস যথাযথভাবে দিতে পারে।
-
এর সাথে আমাদের এমপ্লয়ি, কন্ট্রাক্টর এবং/অথবা সংশ্লিষ্ট যেকোনো সত্তা; স্পন্সর কিংবা আমাদের কোনো কম্পিটিশন প্রোমোট করার জন্য;
-
ক্রেডিট রিপোর্টিং এজেন্সি, আদালত, ট্রাইব্যুনাল এবং নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, যদি আপনি পণ্য বা সার্ভিসের জন্য অর্থ প্রদান করতে ব্যর্থ হন যা আমরা আপনাকে প্রদান করেছি;
-
আদালত, ট্রাইব্যুনাল, নিয়ন্ত্রক কর্তৃপক্ষ এবং আইন প্রয়োগকারী কর্মকর্তা যদি আইনগত জরুরি হয়, কোনো প্রকৃত বা সম্ভাব্য আইনি প্রক্রিয়ার সাথে সম্পর্কিত, বা আমাদের আইনি অধিকার প্রতিষ্ঠা, অনুশীলন বা রক্ষা করার জন্য;
-
থার্ড পার্টিরা এজেন্ট বা সাব-কন্ট্রাক্টর সহ, যারা আপনাকে তথ্য, পণ্য, সার্ভিস বা সরাসরি মার্কেটিং এ আমাদের সহায়তা করে; এবং
-
তথ্য সংগ্রহ এবং প্রসেসিং এর জন্য থার্ড পার্টিরা ।
ব্যক্তিগত তথ্যের আন্তর্জাতিক ট্রান্সফার
আমরা যে ব্যক্তিগত তথ্য সংগ্রহ করি তা প্রসেসিং ও সংরক্ষণ করা হয় মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, বেলজিয়াম, স্পেন, পর্তুগাল, ইতালি, ব্রাজিল, সুইজারল্যান্ড, জার্মানি, ফ্রান্স, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, অস্ট্রেলিয়া, ফিলিপাইন, হংকং কোরিয়া, প্রজাতন্ত্র, চীন, অস্ট্রিয়া, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, মিশর, তুরস্ক, ইন্দোনেশিয়া, মেক্সিকো, কানাডা, নিউজিল্যান্ড, বুলগেরিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা, জাপান, রাশিয়ান ফেডারেশন, সুইডেন, নরওয়ে, থাইল্যান্ড, ভিয়েতনাম, আফগানিস্তান, আলবেনিয়া, আলজেরিয়া, তিউনিসিয়া, চিলি, চেক প্রজাতন্ত্র, পোল্যান্ড এবং স্লোভাকিয়া, অথবা যেখানে আমরা কিংবা আমাদের পার্টনার এবং থার্ড পার্টি প্রোভাইডারদের ফ্যাসিলিটি আছে।
ইউরোপীয় ইকোনমিক এরিয়া (ইইএ) এর দেশগুলো থেকে ইইএ এর বাইরের দেশগুলোতে ব্যক্তিগত তথ্যের ট্রান্সফারের ক্ষেত্রে আমরা নিশ্চিত করছি সর্বোচ্চ সুরক্ষা, উদাহরণস্বরূপ আমারা বজায় রাখি ইউরোপীয় কমিশন দ্বারা অনুমোদিত স্ট্যান্ডার্ড ডেটা সুরক্ষা ধারাগুলি বা কর্পোরেট নিয়মসমূহের বাইন্ডিং ব্যাবহার করে বা অন্যান্য আইনত স্বীকৃত উপায়।
যখন আমরা একটি নন-ইইএ দেশ থেকে অন্য দেশে ব্যক্তিগত তথ্য ট্রান্সফার করি, তখন আপনার স্বীকৃতির প্রয়োজন পড়ে কারণ ঐসব দেশের থার্ড পার্টিরা আমাদের মতো ডেটা সুরক্ষা আইনের অধীন নাও হতে পারে৷ আপনার তথ্য ঝুকিতে থাকতে পারে যদি কোনো থার্ড পার্টি আমাদের মেনে চলা ডেটা সুরক্ষা আইন ভঙ্গ করে। এইসব ক্ষেত্রে আপনি আমাদের থেকে ডেটা সুরক্ষা আইনের অধীনে প্রতিকার চাইতে পারবেন না।
আপনার অধিকার এবং আপনার ব্যক্তিগত তথ্য নিয়ন্ত্রণ
ইচ্ছা এবং সম্মতিঃ আমাদের ব্যক্তিগত তথ্য প্রদান করে আপনি সম্মতি দিচ্ছেন আপনার তথ্যের সংগ্রহ, ধারণ, ব্যবহার এবং প্রকাশ করার আমাদের এই প্রাইভেসি নীতি অনুযায়ী। আপনি যদি ১৬ বছরের কম বয়সী হন তাহলে আপনার অবশ্যই আইন অনুমোদিত প্রমাণ থাকতে হবে যে আমাদের ওয়েবসাইটটি অ্যাক্সেস এবং ব্যবহার করার জন্য আপনার পিতামাতা বা আইনী অভিভাবকের অনুমতি রয়েছে এবং তারা (আপনার পিতামাতা বা অভিভাবক) এতে সম্মতি দিয়েছেন যে আপনি আমাদের আপনার ব্যক্তিগত তথ্য আমাদেরকে দিতে পারেন। আপনি আমাদেরকে আপনার ব্যক্তিগত তথ্য দিতে বাধ্য নন তবে আপনি যদি না দিন তাহলে আপনার এই ওয়েবসাইট এবং/অথবা এর মাধ্যমে দেওয়া সার্ভিসগুলো যথাযথভাবে ব্যাবহার করতে নাও পারেন।
থার্ড পার্টি থেকে তথ্যসমূহঃ আমরা যদি থার্ড পার্টির কাছ থেকে আপনার সম্পর্কে ব্যক্তিগত তথ্য পাই, আমরা এই প্রাইভেসি নীতি অনুযায়ী এটি সম্পূর্ণভাবে রক্ষা করব। আপনি যদি অন্য কারো সম্পর্কে ব্যক্তিগত তথ্য প্রদানকারী থার্ড পার্টি হন, তাহলে আপনি স্বীকৃতি ও প্রমাণ দিচ্ছেন যে আমাদের ব্যক্তিগত তথ্য প্রদানের জন্য আপনার কাছে সংশ্লিষ্ট ব্যক্তির সম্মতি রয়েছে।
সীমাবদ্ধতাঃ আপনি আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ বা ব্যবহার সীমাবদ্ধ করতে পারেন। আপনি যদি আগে আমাদের আপনার তথ্য মার্কেটিং এর জন্য ব্যাবহার করার সম্মতি দিয়ে থাকেন তাহলে আপনি যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করে আপনার সম্মতি পরিবর্তন করতে পারেন।
অ্যাক্সেস এবং ডেটা পোর্টেবিলিটিঃ আমরা আপনার যে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করে থাকি তার বিবরণ আপনি যেকোনো সময় চাইতে পারেন। আমরা আপনার সম্পর্কে যে ব্যক্তিগত তথ্য রাখি তার একটি কপি আপনি অনুরোধ করতে পারেন। যেখানে সম্ভব, আমরা এই তথ্যটি CSV ফরম্যাটে বা অন্য সহজে পড়া যায় এমন মেশিন ফরম্যাটে প্রদান করব৷ আপনি যেকোনো সময় আপনার বিষয়ে আমাদের রাকাহা সকল তথ্য মুছে ফেলার অনুরোধ করতে পারেন। আপনি আরও অনুরোধ করতে পারেন যে আমরা এই ব্যক্তিগত তথ্য অন্য থার্ড পার্টির কাছে ট্রান্সফার করি।
সংশোধনঃ আপনি যদি মনে করে থাকেন যে আপনার সম্পর্কে আমরা যে কোনো তথ্য রাখি তা ভুল, পুরানো, অসম্পূর্ণ, অপ্রাসঙ্গিক বা বিভ্রান্তিকর, নিচে দেওয়া উপায়ে আমাদের সাথে যোগাযোগ করুন। ভুল, অসম্পূর্ণ, বিভ্রান্তিকর বা পুরানো বলে পাওয়া যেকোনো তথ্য সংশোধন করার জন্য আমরা যথাযথ পদক্ষেপ নেব।
ডেটা লঙ্ঘনের নোটিফিকেশনঃ যেকোনো তথ্য লঙ্ঘনের ক্ষেত্রে আমরা আমাদের জন্য প্রযোজ্য সকল ধরণের আইন মেনে চলব।
অভিযোগঃ আপনি যদি মনে করেন যে আমরা একটি প্রাসঙ্গিক ডেটা সুরক্ষা আইন লঙ্ঘন করেছি এবং একটি অভিযোগ করতে চান, দয়া করে নিচে দেওয়া উপায়ে আমাদের যোগাযোগ করুন এবং অভিযোগ লঙ্ঘনের সম্পূর্ণ বিবরণ আমাদের দিন। আমরা অবিলম্বে আপনার অভিযোগ তদন্ত করব এবং লিখিতভাবে আপনাকে তদন্তের ফলাফল দিব এবং আপনার অভিযোগ মোকাবেলা করার জন্য করনীয় সকল কিছু আলোচনা করব। আপনার অভিযোগের বিষয়ে একটি নিয়ন্ত্রক সংস্থা বা ডেটা সুরক্ষা কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অধিকারও রয়েছে৷
আন্সাবস্ক্রাইবঃ আমাদের ই-মেইল ডাটাবেস থেকে আন্সাবস্ক্রাইব করতে কিংবা আপনার সাথে আমাদের যোগাযোগ বন্ধ করতে (মার্কেটিং যোগাযোগ সহ) অনুগ্রহ করে নিচে দেওয়া উপায়ে আমাদের যোগাযোগ করুন।
কুকিজ
আমরা আমাদের সাইটে আপনার এবং আপনার কার্যকলাপ সম্পর্কে তথ্য সংগ্রহ করতে "কুকিজ" ব্যবহার করি। কুকি হল ডেটার একটি ছোট অংশ যা আমাদের ওয়েবসাইট আপনার কম্পিউটারে স্টোর করে রাখে এবং আপনি প্রতিবার ভিজিট করার সময় অ্যাক্সেস করে, যাতে আমরা বুঝতে পারি আপনি কীভাবে আমাদের সাইট ব্যবহার করেন। এর সাহায্যে আমরা আপনাকে দেখাতে পারি আপনার পছন্দসই কন্টেন্ট এবং আপনাকে দিতে পারি আরও ভাল সার্ভিস। আরও তথ্যের জন্য অনুগ্রহ করে আমাদের কুকি নীতি পড়ুন।
বিজনেস ট্রান্সফার
যদি আমরা বা আমাদের অ্যাসেটগুলো অধিগ্রহণ করা হয়, বা দুর্ভাগ্যবশত যদি আমাদের ব্যবসা বন্ধ হয়ে যায় অথবা দেউলিয়া হয়ে যাই, আমরা আমাদের অধিগ্রহণকারী যেকোনো পক্ষের কাছে ট্রান্সফার করা অ্যাসেট হিসেবে ডেটা অন্তর্ভুক্ত করব। আপনি স্বীকৃতি দিচ্ছেন যে এই ধরনের ট্রান্সফার ঘটতে পারে, এবং যে কোনো পক্ষ যারা আমাদের অধিগ্রহণ করে তারা এই নীতি অনুযায়ী আপনার ব্যক্তিগত তথ্য ব্যবহার করা চালিয়ে যেতে পারে।
আমাদের নীতির সীমাবদ্ধতা
আমাদের ওয়েবসাইটে আপনি কিছু বাহ্যিক লিঙ্ক খুঁজে পেতে পারেন যা আমাদের দ্বারা পরিচালিত নয়। অনুগ্রহ করে সচেতন থাকুন যে সেই সাইটগুলির বিষয়বস্তু এবং নীতিগুলির উপর আমাদের কোন নিয়ন্ত্রণ নেই, এবং তাদের নিজ নিজ প্রাইভেসি নীতি মেনে চলার জন্য জন্য কোনো রকম দায়িত্ব বা দায় স্বীকার করতে পারি না।
এই নীতির পরিবর্তন
আমাদের বিবেচনার ভিত্তিতে, আমাদের বর্তমান নীতিগুলোর গ্রহণযোগ্যতার উপর নির্ভর করে ভবিষ্যতে প্রাইভেসি নীতিগুলো পরিবর্তন করতে পারি। এই সম্পর্কিত যেকোনো পরিবর্তন সম্পর্কে বাবহারকারিদের ওয়েবসাইটের মাধ্যমে জানাতে আমরা যথাযথ পদক্ষেপ নেব। এই নীতিতে যেকোনো পরিবর্তনের পর আপনার এই সাইটের ব্যবহার অব্যাহত রাখাকে আমরা এই নতুন নীতির প্রতি আপনার সম্মতি হিসেবে গ্রহণ করব।
যদি আমরা এই প্রাইভেসি নীতিতে একটি উল্লেখযোগ্য পরিবর্তন করি, যেমন কোনো আইনগত প্রক্রিয়ার প্রক্রিয়ায় যার সাহায্যে আমরা আপনার ব্যক্তিগত তথ্য প্রসেসিং করি, তাহলে আমরা আপনাকে সংশোধিত প্রাইভেসি নীতিতে পুনরায় সম্মতি দিতে বলব।
jobdesk Ltd. এর সার্ভিসের শর্তাবলি
শর্তাবলি
worklybd.com ওয়েবসাইটটি অ্যাক্সেস করার মাধ্যমে, আপনি এই সার্ভিসগুলোর শর্তাবলী, সমস্ত প্রযোজ্য আইন এবং প্রবিধান দ্বারা আবদ্ধ হতে এবং মেনে চলতে সম্মত হচ্ছেন। আরও সম্মতি দিচ্ছেন যে আপনি যেকোনো প্রযোজ্য স্থানীয় আইন মেনে চলার জন্য দায়ী। আপনি যদি এই শর্তগুলির কোনটির সাথে একমত না হন তবে আপনাকে এই সাইটটি ব্যবহার বা অ্যাক্সেস করা নিষিদ্ধ করা হচ্ছে। এই ওয়েবসাইটে থাকা সব কিছু প্রযোজ্য কপিরাইট এবং ট্রেডমার্ক আইন দ্বারা সুরক্ষিত।
ব্যাবহারের লাইসেন্স
ক. jobdesk Ltd. এর ওয়েবসাইটের উপকরণসমূহ (তথ্য বা সফ্টওয়্যার) ব্যক্তিগত, অবাণিজ্যিক, ক্ষণস্থায়ীভাবে দেখার জন্য কেবলমাত্র একটি কপি সাময়িকভাবে ডাউনলোড করার অনুমতি দেওয়া হয়। এটি একটি লাইসেন্স প্রদান, মালিকানার ট্রান্সফার নয়, এবং এই লাইসেন্সের অধীনে আপনি নিম্নলিখিত কাজগুলি করতে পারবেন না:
-
উপকরণ পরিবর্তন বা কপি করা
-
জনসাধারণের বা বাণিজ্যিক উদ্দেশ্যে উপকরণগুলি ব্যবহার করা, বা কোনো পাবলিক ডিসপ্লেতে (বাণিজ্যিক বা অবাণিজ্যিক) ব্যবহার করা;
-
jobdesk Ltd. এর ওয়েবসাইটে থাকা কোনো সফ্টওয়্যারকে ডিকম্পাইল বা রিভার্স ইঞ্জিনিয়ার করার চেষ্টা করা;
-
উপকরণ থেকে কোনো কপিরাইট বা অন্য মালিকানা স্বরলিপি সরানো; বা
-
উপকরণগুলি অন্য ব্যক্তির কাছে ট্রান্সফার করা বা অন্য কোনো সার্ভারে উপকরণগুলিকে "মিরর" করা।
খ. এই লাইসেন্সটি স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে যদি আপনি এই বিধিনিষেধগুলির মধ্যে কোনোটি লঙ্ঘন করেন এবং jobdesk Ltd. যেকোনো সময়ে এটি বাতিল করতে পারে। এই উপকরণগুলি দেখা অথবা এই লাইসেন্স বাতিল হওয়ার পর, আপনার কাছে থাকা যেকোনো ডাউনলোড করা উপকরণ, তা ইলেকট্রনিক বা প্রিন্টেড আকারে হোক, ধ্বংস করতে হবে।
দাবিত্যাগ
ক. jobdesk Ltd.-এর ওয়েবসাইটের উপকরণগুলি 'যেমন আছে ঠিক তেমন' ভিত্তিতে দেওয়া হয়৷ jobdesk Ltd. কোনো ওয়্যারেন্টি প্রদান করে না, সরাসরি বা পরোক্ষভাবে এবং সব ধরনের গ্যারান্টি এড়িয়ে চলে, বিশেষ করে বাজারে চলার যোগ্যতা, নির্দিষ্ট উদ্দেশ্যে উপযোগিতা, বা ইনটেলেকচুয়াল প্রোপার্টি সহ অন্যান্য অধিকার লঙ্ঘন না করার ওয়্যারেন্টি।
খ. jobdesk Ltd. তাদের ওয়েবসাইটের তথ্য সঠিক, নির্ভরযোগ্য, বা আপনার কাঙ্ক্ষিত ফলাফল দেবে বলে ওয়্যারেন্টি দেয় না বা কোনো প্রতিশ্রুতি করে না। এটি অন্য লিঙ্কযুক্ত ওয়েবসাইটের জন্যও প্রযোজ্য।
সীমাবদ্ধতা
কোনো অবস্থাতেই jobdesk Ltd. বা তাদের সরবরাহকারীরা তাদের ওয়েবসাইটের উপকরণগুলি ব্যবহার বা ব্যবহার করতে না পারার ফলে যেকোনো ক্ষতির জন্য দায়ী থাকবে না, এমনকি যদিও jobdesk Ltd. বা তাদের অনুমোদিত প্রতিনিধিকে মৌখিক বা লিখিতভাবে এই ধরনের ক্ষতির সম্ভাবনা সম্পর্কে জানানো হয়। এই ক্ষতির মধ্যে রয়েছে, কিন্তু সীমাবদ্ধ নয়, ডেটা বা মুনাফার ক্ষতি, বা ব্যবসায়িক বাধার জন্য ক্ষতি। কিছু বিচারব্যবস্থায় পরোক্ষ ওয়ারেন্টি বা আনুষঙ্গিক বা দুর্ঘটনাজনিত ক্ষতির জন্য দায়বদ্ধতার সীমাবদ্ধতা অনুমোদিত নয়, তাই এই সীমাবদ্ধতাগুলি আপনার ক্ষেত্রে প্রযোজ্য নাও হতে পারে।
উপকরণের যথাযথতা
jobdesk Ltd. এর ওয়েবসাইটে প্রদর্শিত উপকরণগুলিতে কিছু টেকনিক্যালগত, টাইপোগ্রাফিক্যাল বা ফটোগ্রাফিক ত্রুটি থাকতে পারে। jobdesk Ltd. ওয়েবসাইটে থাকা কোনো উপকরণ সঠিক, সম্পূর্ণ বা বর্তমান বলে ওয়্যারেন্টি দেয় না। jobdesk Ltd. যেকোনো সময় কোনো নোটিশ ছাড়াই তাদের ওয়েবসাইটের উপকরণগুলিতে পরিবর্তন আনতে পারে। তবে jobdesk Ltd. উপকরণগুলি আপডেট করার কোনো প্রতিশ্রুতি দেয় না।
লিঙ্কগুলো
jobdesk Ltd. তাদের ওয়েবসাইটের সাথে লিঙ্ক করা সমস্ত সাইট পর্যালোচনা করেনি এবং এই ধরনের কোনো লিঙ্কযুক্ত সাইটের বিষয়বস্তুর জন্য দায়ী নয়। কোনো লিঙ্ক অন্তর্ভুক্ত করা মানে এই নয় যে jobdesk Ltd. সেই সাইটটিকে অনুমোদন করে। এই ধরনের কোনো লিঙ্কযুক্ত ওয়েবসাইট ব্যবহার করা ব্যবহারকারীর নিজের ঝুঁকিতে।
পরিবর্তন
jobdesk Ltd. যেকোনো সময় কোনো নোটিশ ছাড়াই তাদের ওয়েবসাইটের এই ব্যবহারের শর্তাদি সংশোধন করতে পারে। এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি সেই সময়ে কার্যকরী এই শর্তাদি মেনে চলতে সম্মত হচ্ছেন।
সরকারি আইন
এই শর্তাবলী SZ-এর আইন অনুসারে পরিচালিত এবং ব্যাখ্যা করা হয় এবং আপনি অপরিবর্তনীয়ভাবে সেই রাজ্য বা অবস্থানের আদালতের একচেটিয়া বিচার ব্যবস্থার আওতাভুক্ত।
রিফান্ড পলিসি
অনুগ্রহ করে খেয়াল করবেন যে, আমাদের কেবলমাত্র একটি শর্ত রয়েছে যা আপনাকে রিফান্ডের জন্য যোগ্য করে তোলে। Worklybd এ, আপনি যদি কোনো সার্ভিসের জন্য অর্থ প্রদান করেন এবং সেবা প্রদানকারী আপনাকে সার্ভিসটি সরবরাহ করতে ব্যর্থ হন, তাহলে আপনি রিফান্ডের জন্য যোগ্য হন। মোট অর্থের পরিমাণ থেকে কেবল একটি লেনদেন ফি কাটা হবে এবং বাকি অংশ আপনাকে ফেরত দেওয়া হবে। আমরা আপনার রিফান্ড অনুরোধ পেলে, আমাদের টিম আপনার অনুরোধ পর্যালোচনা করবে এবং যদি আমরা আপনাকে যোগ্য বলে মনে করি, তাহলে যত তাড়াতা সম্ভব আপনাকে রিফান্ড দেওয়া হবে।
এই শর্ত ছাড়া, Worklybd-এ অন্য সব পেমেন্ট একবার করা হলে ফেরতযোগ্য নয়।
কুকি পলিসি
worklybd.com এর আপনার অভিজ্ঞতা উন্নত করতে আমরা কুকিজ ব্যবহার করে থাকি। এই কুকি নীতিটি jobdesk Ltd. এর প্রাইভেসি নীতির অংশ, এবং আপনার ডিভাইস এবং আমাদের সাইটের মধ্যে কুকির ব্যবহারকে কভার করে৷ এমনকি থার্ড পার্টি সার্ভিসগুলোদের বিষয়েও আমরা কিছু বেসিক তথ্য দিয়ে থাকি যারা তাদের সার্ভিসের অংশ হিসেবেও কুকিজও ব্যবহার করতে পারে, যদিও সেগুলি আমাদের নীতির আওতায় পড়ে না।
আপনি যদি আমাদের কাছ থেকে কুকি গ্রহণ করতে না চান, তাহলে আপনার ব্রাউজারকে নির্দেশ দিন যাতে সে worklybd.com থেকে কুকি প্রত্যাখ্যান করে, কিন্তু সাথে এটিও বুঝে রাখুন যে এতে করে আমরা আপনাকে আপনার কিছু পছন্দসই কন্টেন্ট এবং সার্ভিস সরবরাহ করতে অক্ষম হতে পারি।
কুকি কি?
কুকি হল ডেটার একটি ছোট অংশ যা যা আপনি যখন কোনো ওয়েবসাইট ভিজিট করেন তখন সেই ওয়েবসাইট আপনার ডিভাইসে সংরক্ষণ করে। এতে সাধারণত ওয়েবসাইটটির নিজের সম্পর্কে তথ্য, ইউনিক আইডেন্টিফায়ার যা সাইটটিকে আপনার ওয়েব ব্রাউজারকে পুনরায় চিনতে সাহায্য করে, কুকির উদ্দেশ্য পূরণের জন্য অতিরিক্ত কিছু ডেটা এবং কুকির জীবনকাল থাকে।
কুকিগুলি সাধারণত কয়েকটি কারণে ব্যাবহার হতে পারে, যেমন, নির্দিষ্ট কিছু ফিচার সক্ষম করতে ব্যাবহার হয় (যেমন, লগ ইন করা), সাইটের ব্যবহার ট্র্যাক করতে (যেমন, অ্যানালিটিকস), ব্যবহারকারীর সেটিংস সংরক্ষণ করতে (যেমন, সময়, নোটিফিকেশন সেটিংস), আপনার জন্য নির্দিষ্ট বিষয়বস্তু দেখাতে (যেমন, বিজ্ঞাপন, ভাষা)।
দুই ধরণের কুকির মধ্যে একটি হল ফার্স্ট পার্টি কুকি, যা আপনি যে ওয়েবসাইটটি পরিদর্শন করছেন সেটি দ্বারা সেট করা কুকিগুলো। এগুলো সাধারণত শুধুমাত্র সেই নির্দিষ্ট সাইটে আপনার কার্যকলাপ ট্র্যাক করে।
আরেক ধরণের কুকি হল, থার্ড পার্টি কুকি যা অন্যান্য সাইট এবং কোম্পানি (অর্থাৎ থার্ড পার্টি) দ্বারা সেট করা হয়ে থাকে। এর মাধ্যমে অন্যান্য ওয়েবসাইটেও আপনার কার্যকলাপ ট্র্যাক করা যেতে পারে।
কুকিজের ধরণ এবং আমরা তা কিভাবে ব্যাবহার করি
এসেন্সিয়াল কুকিজ
এসেন্সিয়াল কুকিগুলো একটি ওয়েবসাইটে আপনার অভিজ্ঞতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সাহায্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ফিচার যেমন ব্যবহারকারী লগইন, অ্যাকাউন্ট পরিচালনা, শপিং কার্ট এবং পেমেন্ট প্রসেস কাজ করে থাকে। আমাদের ওয়েবসাইটে নির্দিষ্ট ফাংশন সক্ষম করতে আমরা এই কুকি ব্যাবহার করে থাকি।
পারফরমেন্স কুকিজ
পারফরমেন্স কুকির সাহায্যে একটি ওয়েবসাইট আপনার সম্পর্কে ব্যক্তিগত তথ্য সংগ্রহ না করেই, আপনি ওয়েবসাইটে আপনার ভিজিটের সময় কীভাবে ব্যবহার করেন তা ট্র্যাক করা হয়। সাধারণত, এই তথ্যটি গোপন এবং সমস্ত সাইট ব্যবহারকারীদের জুড়ে ট্র্যাক করা তথ্যের সাথে একত্রিত করা হয়, কোম্পানিগুলিকে ব্যাবহারকারীদের ব্যবহারের প্যাটার্ন বুঝতে, তাদের ব্যবহারকারীরা যেসমস্ত সমস্যা বা ত্রুটির সম্মুখীন হতে পারে তা চিহ্নিত এবং নির্ণয় করতে এবং তাদের ব্যাবহারকারীদের সামগ্রিক ওয়েবসাইট অভিজ্ঞতা উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নওায় সাহায্য করতে। এই কুকিগুলি আপনি যে ওয়েবসাইটটি ভিজিট করছেন তারাও সেট করতে পারে (ফার্স্ট পার্টি) বা থার্ড পার্টি দ্বারাও সেট করা হতে পারে৷ আমরা আমাদের সাইটে পারফরমেন্স কুকি ব্যবহার করি।
টারগেটিং/অ্যাডভারটাইজিং কুকিজ
টার্গেটিং/অ্যাডভারটাইজিং কুকিগুলি কোন প্রচারমূলক বিষয়বস্তু, আপনার এবং আপনার আগ্রহের জন্য কতটুকু প্রাসঙ্গিক এবং উপযুক্ত তা নির্ধারণ করতে ব্যবহৃত হয়। ওয়েবসাইটগুলি টার্গেট করা বিজ্ঞাপন প্রদান করতে বা আপনি কোনো বিজ্ঞাপন কতবার দেখেন তা সীমিত করতে এগুলি ব্যবহার করতে পারে। এটি কোম্পানিগুলিকে তাদের প্রচারণার কার্যকারিতা এবং আপনার কাছে উপস্থাপিত বিষয়বস্তুর মান উন্নত করতে সাহায্য করে। এই কুকিগুলি আপনি যে ওয়েবসাইটটি পরিদর্শন করছেন (ফার্স্ট পার্টি) বা থার্ড পার্টি দ্বারা সেট করা হতে পারে। থার্ড পার্টি দ্বারা সেট করা টার্গেটিং/ অ্যাডভারটাইজিং কুকিগুলি একই থার্ড পার্টি সার্ভিস ব্যবহার করে এমন অন্যান্য ওয়েবসাইটে আপনাকে ট্র্যাক করতে ব্যবহার করা যেতে পারে। আমরা আমাদের সাইটে টার্গেটিং/অ্যাডভারটাইজিং কুকি ব্যবহার করি।
আমাদের ওয়েবসাইটে থার্ড পার্টি কুকিজ
আমাদের ওয়েবসাইটগুলিতে, আমরা বিভিন্ন কাজের জন্য থার্ড পার্টি কোম্পানি এবং ব্যক্তিদের সহায়তা নিতে পারি, যেমন অ্যানালিটিকস প্রোভাইডার এবং কন্টেন্ট পার্টনার। আমরা এই থার্ড পার্টিদের নির্দিষ্ট কাজগুলি আমাদের হয়ে সম্পাদনের জন্য নিরধারিত কিছু তথ্যে অ্যাক্সেসের অনুমতি দিই। তারা আমাদের সরবরাহ করা সার্ভিসগুলো প্রদানের জন্য থার্ড পার্টি কুকিও সেট করতে পারে। আমাদের থার্ড পার্টি কুকিগুলির উপর কোনো নিয়ন্ত্রণ নেই, তাই এগুলি jobdesk Ltd.'s কুকি নীতি দ্বারা আবদ্ধ নয়।
আমাদের থার্ড পার্টি প্রাইভেসি প্রতিশ্রুতি
আমরা কোনো থার্ড পার্টিদের সেবা অন্তর্ভুক্ত করার আগে তাদের প্রাইভেসি নীতি পর্যালোচনা করি এবং নিশ্চিত করি যে তাদের পদ্ধতি আমাদের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা কখনোই ইচ্ছাকৃতভাবে এমন থার্ড পার্টিদের সেবা অন্তর্ভুক্ত করব না যা আমাদের ব্যবহারকারীদের গোপনীয়তা লঙ্ঘন করে বা ঝুঁকিতে ফেলে।
কিভাবে আপনি কুকিজ নিয়ন্ত্রণ বা বাতিল করতে পারেন
আপনি যদি আমাদের কাছ থেকে কুকি গ্রহণ করতে না চান, তাহলে আপনি আপনার ব্রাউজারকে আমাদের ওয়েবসাইট থেকে কুকি প্রত্যাখ্যান করার নির্দেশ দিতে পারেন। বেশিরভাগ ব্রাউজার ডিফল্টভাবে কুকি গ্রহণ করে থাকে তবে আপনি এই সেটিংস আপডেট করতে পারেন, হয় সম্পূর্ণরূপে কুকি প্রত্যাখ্যান করতে, অথবা যখন কোনো ওয়েবসাইট কুকি সেট বা আপডেট করার চেষ্টা করছে তখন আপনাকে অবহিত করতে।
আপনি যদি একাধিক ডিভাইস থেকে ওয়েবসাইট ব্রাউজ করেন, তাহলে আপনাকে প্রতিটি ডিভাইসে আপনার সেটিংস আপডেট করতে হতে পারে।
যদিও কিছু কুকি ব্লক করা হলে ওয়েবসাইটের আপনার অভিজ্ঞতার উপর সামান্য প্রভাব ফেলে, তবে সমস্ত কুকি ব্লক করলে অনেক ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু ফিচার ও কন্টেন্ট অ্যাক্সেস করতে অক্ষম হতে পারেন।