ফ্রিল্যান্সিং নাকি রিমোট জব? ঘরে বসে ক্যারিয়ার গড়ার সহজ পথ কোনটি?
ফ্রিল্যান্সিং এবং রিমোট জব—দুটোই ঘরে বসে কাজ করার জনপ্রিয় উপায়। কিন্তু কোনটি আপনার জন্য ভালো? জেনে নিন
ফ্রিল্যান্সিং বনাম রিমোট জব
ফ্রিল্যান্সিং – স্বাধীনভাবে কাজ করার সুযোগ, প্রজেক্টভিত্তিক আয়, এবং বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ করার অভিজ্ঞতা পাওয়া যায়। জনপ্রিয় ফ্রিল্যান্সিং সাইট: Fiverr, Upwork, Freelancer।
রিমোট জব – এটি সাধারণত নির্দিষ্ট কোম্পানির অধীনে ফুল-টাইম বা পার্ট-টাইম চাকরি, যেখানে বেতন ফিক্সড থাকে এবং চাকরির সুরক্ষা বেশি। রিমোট জবের জন্য সেরা ওয়েবসাইট: Worklybd, LinkedIn, We Work Remotely।
কোনটি আপনার জন্য সেরা?
স্বাধীনভাবে কাজ করতে পছন্দ করলে এবং নিজের দক্ষতার ভিত্তিতে উপার্জন বাড়াতে চাইলে নিঃসন্দেহে ফ্রিল্যান্সিং সেরা সমাধান।
তবে আপনি যদি নির্দিষ্ট বেতন ও চাকরির নিশ্চয়তা চান এবং কোনো প্রতিষ্ঠানের অধীনে কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন তাহলে রিমোট জব বেছে নেওয়া উচিৎ।
ঘরে বসে কিভাবে ক্যারিয়ার গড়বেন?
নিজের দক্ষতা বাড়াতে ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, কনটেন্ট রাইটিং ইত্যাদি শিখুন।
ফ্রি জব সাইটে একাউন্ট খুলুন। যেমন – Worklybd, Upwork, Fiverr-এর মতো অনলাইন জব সাইট ব্যবহার করুন।
প্রোফেশনাল নেটওয়ার্ক তৈরি করতে LinkedIn ও ফেসবুক গ্রুপে সক্রিয় থাকুন।
সময়ের সঠিক ব্যবহার করুন এবং ফ্রিল্যান্সিং বা রিমোট জবের চাকরির আবেদন ও ইন্টারভিউ নিয়মিত করুন।
আপনি যদি স্বাধীনভাবে উপার্জন করতে চান, তাহলে ফ্রিল্যান্সিং বেছে নিন। আর নির্দিষ্ট আয় ও ক্যারিয়ার স্থিতিশীলতা চাইলে রিমোট জব ভালো অপশন হতে পারে। হোক ফ্রিল্যান্সিং অথবা রিমোট জব – আজই Worklybd-এ একাউন্ট খুলে আপনার ক্যারিয়ারের দ্বার উন্মোচন করুন!