চাকরি খোঁজার সময় এই ভুলগুলো করবেন না!
চাকরি খোঁজা মানেই শুধু আবেদন পাঠানো নয়, বরং সঠিক কৌশল জানা। ছোট ছোট ভুলের কারণে চাকরি পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। তাই, চাকরি খোঁজার সময় এই ভুলগুলো এড়িয়ে চলুন-
১. একই সিভি সব জায়গায় পাঠানো
একটি সাধারণ সিভি বানিয়ে সব জায়গায় পাঠালে ইন্টারভিউ এ ডাক পাওয়ার সম্ভাবনা অনেকটা কমে যায়। চাকরির ধরন অনুযায়ী সিভি কাস্টমাইজ করুন এবং প্রয়োজনীয় স্কিল হাইলাইট করুন।
২. কাভার লেটার না দেওয়া
অনেকে মনে করেন কাভার লেটার জরুরি না, কিন্তু এটি আপনাকে অন্যদের থেকে আলাদা করে। সংক্ষিপ্ত ও প্রাসঙ্গিক কাভার লেটার দিন, যাতে নিয়োগদাতা বুঝতে পারেন আপনি কেন উপযুক্ত প্রার্থী।
৩. শুধু বড় কোম্পানির চাকরির পিছনে ছোটা
বড় বড় কোম্পানির পাশাপাশি স্টার্টআপ বা মাঝারি প্রতিষ্ঠানের সুযোগগুলোকেও বিবেচনায় রাখুন। অনেক সময় ছোট প্রতিষ্ঠান থেকে ক্যারিয়ারের ভালো শুরু করা যায়।
৪. নেটওয়ার্কিং না করা
শুধু জব পোস্টিং ওয়েবসাইটে আবেদন করলেই যথেষ্ট নয়, লিংকডইন ও প্রফেশনাল গ্রুপে সক্রিয় থাকুন। পরিচিতদের মাধ্যমে রেফারেন্স পাওয়া অনেক সহজ করে দিতে পারে।
৫. ইন্টারভিউর জন্য প্রস্তুতি না নেওয়া
ইন্টারভিউর আগে কোম্পানি সম্পর্কে জানুন, সাধারণ প্রশ্নগুলোর উত্তর রিহার্স করুন এবং আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করুন।
৬. ভুল তথ্য দেওয়া
অনেকেই সিভি বা ইন্টারভিউতে অতিরঞ্জিত তথ্য দেন, যা ধরা পড়লে চাকরির সুযোগ নষ্ট হতে পারে। বরং আপনার সঠিক দক্ষতা ও অভিজ্ঞতা তুলে ধরুন।
চাকরি খোঁজার সময় সঠিক কৌশল জানা থাকলে ভালো সুযোগ পাওয়া সহজ হয়। Worklybd-এর মতো প্ল্যাটফর্ম ব্যবহার করে সহজে চাকরি খুঁজুন এবং ক্যারিয়ারে এগিয়ে যান!